ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে খামারিদের পুরস্কার প্রদান

হবিগঞ্জের মাধবপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে খামারিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।


পরে প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে আয়োজিত পুরস্কার বিতরণ সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার আব্দুস সাত্তার বেগের সভাপতিত্ব অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে 

বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। ফরিদ মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা সমাজসেবা অফিসার আশরাফ আলী তাপস, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, ডাঃ মিলন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান সহ অনেকেই। প্রদর্শণীতে ৪৫ টি স্টল বসে।


৫ টি ক্যাটাগরিতে ১৬ টি পুরুষ্কার দেওয়া হয়, ডেইরি ক্যাটাগরি তে প্রথম পুরস্কার পেয়েছেন মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সফল খামারি মোত্তাকিন চৌধুরী।

ads
ads
ads

Our Facebook Page

↑